রবিবার ৬ সেপ্টেম্বর ২০২৬ - ০৬:৫৯
রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাচরণে নামাজের গুরুত্ব

নামাজ ইসলামের অন্যতম প্রধান ইবাদত। রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাচরণে নামাজের প্রতি ছিল বিশেষ গুরুত্ব ও গভীর মনোযোগ। একটি বর্ণনায় আমিরুল মুমিনিন হযরত আলী (আ.) এ বিষয়ে গুরুত্বপূর্ণ একটি দিক তুলে ধরেছেন।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম আলী (আ.) বলেন,

کَانَ رَسُولُ اللَّهِ صَلَّی اللَّهُ عَلَیْهِ وَآلِهِ لَا یُؤْثِرُ عَلَی الصَّلَاةِ عَشَاءً وَلَا غَیْرَهُ، وَکَانَ إِذَا دَخَلَ وَقْتُهَا کَأَنَّهُ لَا یَعْرِفُ أَهْلًا وَلَا حَمِیمًا.

রাসুলুল্লাহ (সা.) নামাজের ওপর রাতের খাবার কিংবা অন্য কোনো কিছুকে প্রাধান্য দিতেন না। নামাজের সময় হলে তাঁর অবস্থা এমন হতো, যেন তিনি পরিবার-পরিজন কিংবা কোনো ঘনিষ্ঠ বন্ধুকেও চিনতেন না।

[তানবিহুল খাওয়াতির, খণ্ড ২, পৃষ্ঠা ৭৮]

এই বর্ণনায় নামাজের প্রতি রাসুলুল্লাহ (সা.)-এর গভীর মনোযোগ ও অগ্রাধিকার স্পষ্ট হয়ে ওঠে। নামাজের সময় হলে পার্থিব ব্যস্ততা ও অন্যান্য বিষয় তাঁর কাছে গৌণ হয়ে যেত।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha